ফেনী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সোনাগাজী উপজেলা শাখার নবগঠিত কমিটির উপদেষ্টা মন্ডলী ও নেতৃবৃন্দের পরিচিতি সভা বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের হারবি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি মো. মনির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা সাইবার দলের সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সোনাগাজী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন কমিশনার ও ফেনী জেলা সাইবার দলের সহ-সভাপতি মনির আহমেদ।
উপজেলা সাইবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ খানের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন সোনাগাজী পৌরসভা ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন হৃদয়সহ উপজেলা সাইবার দলের নেতৃবৃন্দ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

