কাওসার হোসেন মামুন,দিঘীনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে ভূয়া চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম। এসময় আমজাদ ফার্মেসীতে সরকারি নিবন্ধনবিহীন এক ব্যক্তি রোগীদের চক্ষু চিকিৎসা প্রদান করছিলেন।
সরকারি অনুমোদন ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত ওই ভূয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভুয়া চিকিৎসকদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষকে সচেতন থাকার পাশাপাশি এমন ভুয়া চিকিৎসকদের বিষয়ে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

