Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রাজবাড়ী প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে প্রাণ হারালেন এক দম্পতি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন ফরিদপুরের মধুখালি উপজেলার জাননগর গ্রামের সঞ্জয় মণ্ডল (২৫) ও তার স্ত্রী শ্রাবণী ভাদুরী (২১)।

 

স্থানীয় সূত্র জানায়, রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন তারা। ঘটনাস্থলেই শ্রাবণীর মৃত্যু হয়। স্থানীয়রা আহত সঞ্জয়কে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে সঞ্জয়ও মৃত্যুবরণ করেন।

 

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শ্রাবণীর মৃত্যু হয়েছিল। গুরুতর আহত সঞ্জয়কে ফরিদপুরে পাঠানো হয়।

 

অহলাদিপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ বলেন, আহত সঞ্জয়ের জাতীয় পরিচয়পত্র থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত শ্রাবণীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।