Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাত বার্ষিকী আজ

 হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল 
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

 হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল 

আজ ৫ সেপ্টেম্বর। জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের বীর বাঙালি ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাত বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে যশোরের চৌগাছার ছুটিপুর যুদ্ধে অকুতোভয় সাহসিকতার পরিচয় দিয়ে সহযোদ্ধাদের জীবন রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেন তিনি।

 

শত্রুবাহিনীর সঙ্গে সম্মুখসমরে গুরুতর আহত হয়ে শহীদ হওয়ার পর মুক্তিকামী সহযোদ্ধারা তাঁর মরদেহ উদ্ধার করে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামের ডিহি এলাকায় সমাহিত করেন। সেই সমাধিই আজ বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে।

 

প্রতি বছর হাজারো মানুষ সেখানে সমবেত হয়ে শ্রদ্ধা জানান এই মহান বীরকে। সমাধি শুধু শার্শার মানুষের নয়, গোটা জাতির কাছে আত্মত্যাগ ও মুক্তির প্রেরণার প্রতীক।

 

১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল জেলার মহেশখালী গ্রামে জন্ম নূর মোহাম্মদের। ১৯৫৯ সালে তিনি ইপিআরে যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় ৪নং ইপিআর উইংয়ের হয়ে যশোর সীমান্তে লড়াই করেন। ৫ সেপ্টেম্বরের যুদ্ধে রক্তাক্ত অবস্থায়ও সহযোদ্ধাদের নিরাপদে সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন।

 

স্বাধীনতার পর তাঁর এই বীরত্বগাথার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার নূর মোহাম্মদ শেখকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মাননা ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে।

 

শার্শার কাশিপুরে তাঁর সমাধি আজও মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার অনন্ত স্মারক হয়ে দাঁড়িয়ে আছে, যা নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে চলেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।