Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকের মাঝে মাসকালাই বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে ।

বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) বেলা ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রহ্লাদ কুমার কুন্ডু’র সঞ্চালনায়

উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,উপজেলা প্রকৌশলী মো.ইমতিয়াজ জাহিরুল হক,প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম,কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহারাব হোসেন,অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল্লাহ আল মামুন,প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী,সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন,পরিসংখ্যান অফিসার সুরঞ্জিত কর সুজন,মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো.মশিউর রহমান প্রমুখ।

উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ২শ জন কৃষকের মাঝে মাসকালাই বীজ-৫ কেজি,এম.ও.পি-৫ কেজি এবং ডি.এ.পি-৫ কেজি এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ৯ জন কৃষকের মাঝে ৯টি এয়ার ফ্লো মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।