Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামগড়ে অ’গ্নিকাণ্ডে ৮ টি দোকান ভস্মীভূত, ক্ষ’তি ২০ লাখ টাকা

Link Copied!

কাওসার হোসেন মামুন,দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই ভস্মীভূত হয়ে গেছে ৮টি দোকান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, প্রায় ২০ লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের সামনে রামগড়-জালিয়াপাড়া সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বাজারের আবুল মিয়ার কুলিং কর্ণার থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

দ্রুতই আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই কামরুল ইসলাম, সোহাগ, রহিম, শফিক মিয়া, রবিন, নজরুল ইসলাম, সেলিম হোসেন ও আবুল মিয়ার মালিকানাধীন দোকানগুলো ভস্মীভূত হয়ে যায়। ব্যবসায়ীরা কোনো মালামাল সরিয়ে নেওয়ার সুযোগই পাননি।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মো. সোহাগ বলেন,সকাল থেকে কয়েকবার বিদ্যুৎ আসা-যাওয়া করছিল, ভোল্টেজও ছিল বেশি। হঠাৎ আগুনে আমরা নিঃস্ব হয়ে গেলাম। ফায়ার সার্ভিস পর্যাপ্ত পানি আনতে পারেনি। পানি থাকলে ক্ষতি কম হতো।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রামগড় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম, থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।