Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অযৌক্তিক প্রতিবেদনে গদাইপুরে ভূমি অফিস নির্মাণের চেষ্টার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) 

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মিথ্যা প্রতিবেদন এবং সরেজমিন পরিদর্শন ছাড়াই গদাইপুরে ভূমি অফিস নির্মাণের পক্ষে মতামত দেওয়ার প্রতিবাদে আশাশুনির খাজরা ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খাজরা বাজারে স্থানীয়রা এ মানববন্ধনের আয়োজন করেন।

 

মানববন্ধনে বক্তারা জানান, খাজরা ইউনিয়ন ভূমি অফিস একশ বছরেরও বেশি সময় ধরে খাজরা বাজারেই রয়েছে এবং অফিসের নামে রেকর্ডভুক্ত জমিও আছে। অথচ তহশীলদার আ. হাই ব্যক্তিগত স্বার্থে তার নানার বাড়ি গদাইপুরে অফিস নেওয়ার ষড়যন্ত্র করে আসছেন। এডিসি (রেভিনিউ) সরেজমিনে না গিয়ে ওই তহশীলদারের পরামর্শে গদাইপুরকে উপযুক্ত স্থান হিসেবে মতামত দেন।

 

বক্তারা বলেন, গদাইপুরে ভূমি অফিসের নামে কোনো জমি নেই, বরং সেখানে খাস জমি পানিতে তলিয়ে আছে। সয়েল টেস্টসহ নানা প্রক্রিয়া প্রহসনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দুর্নীতিবাজ তহশীলদার আ. হাইকে অপসারণ, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং খাজরাতেই ভূমি অফিস ভবন নির্মাণের জোর দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।