Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মিঠামইনে ডাস’র চক্ষু শিবিরে ১৫০ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি 

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা শিবির থেকে বাছাই করা ২০৫ জনের মধ্যে ১৫০ জনের লেন্সসহ ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকার দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস)-এর ব্যবস্থাপনায় এবং ডাচ বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় হবিগঞ্জের ডা. সাহিদ চক্ষু হাসপাতালে এ অপারেশন করা হয়। বাকি ৫৫ জনের অপারেশন পর্যায়ক্রমে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ডাস’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী।

 

উল্লেখ্য, গত শুক্রবার (২৯ আগস্ট) মিঠামইন উপজেলার ঘাগড়া নাফেউল উলুম হুসাইনিয়া মাদ্রাসায় ডাস ঢাকা একদিনব্যাপী চক্ষু শিবিরের আয়োজন করেছিল। সেখানে ৮৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা, এক হাজার রোগীকে ফ্রি ঔষধ এবং ২০৫ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।