Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দীঘিনালায় নানা আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুছ উদযাপন

Link Copied!

কাওসার হোসেন মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত।

শনিবার সকাল সাড়ে ৮টায় কবাখালী বাজার থেকে বের হওয়া জুলুসটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেইট সংলগ্ন সড়ক ও জনপদ বিভাগের মাঠে গিয়ে সমাপ্ত হয়। জুলুসে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।পরে সিএন্ডবি মাঠে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মাওলানা আসলাম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত মাওলানা শাহ সূফী জয়নাল আবেদীন আল কাদেরি।

প্রধান মেহমানের বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য দেন মাওলানা শাহজাহান সিরাজ। এছাড়া আলোচনায় অংশ নেন মাওলানা মো. সেলিম, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা শামসুল আলম, মাওলানা আব্দুর সবুর আল কাদেরী, মাওলানা রাসেদুল ইসলাম ও মাওলানা আবুল বশার।

আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়।আয়োজকরা জানান, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শান্তির বাণী সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।