Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জ-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ আবু জাফর

সিরাজগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের চার ইউনিয়ন) জন্য এমপি প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

 

শনিবার বেলা ১১টায় মেঘাই বাজারের মডেল মসজিদে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি, কেন্দ্রীয় কমিটির কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুফতি মোঃ মুহিবুল্লাহ, এমপি প্রার্থী হিসেবে হাফেজ মোহাম্মদ আবু জাফর সরকারের নাম ঘোষণা করেন। তিনি কাজিপুর উপজেলা শাখার সভাপতি।

 

প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের হোসেন। উল্লেখ্য, ৩১ জুলাই দলটি এমপি প্রার্থী বাছাইয়ের জন্য উপজেলা কমিটির মতামত গ্রহণ করেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।