Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

 

সাতক্ষীরার কালীগঞ্জে পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জশনে জুলুসের বিশাল র‍্যালি বের হয়। উদ্বোধনীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল জশনে জুলুস উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে শুভেচ্ছা বিনিময় করে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

 

র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শহীদ সোহরাওয়াদী পার্ক প্রাঙ্গণে আলোচনা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়। উপজেলা জশনে জুলুস উদযাপন কমিটির সভাপতি পীরজাদা আলহাজ্ব ডা. হাবিবুল্লাহর সভাপতিত্বে ও কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মাওলানা আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত মাওলানা মুফতি আব্দুস সাত্তার আজিজী, নলতা কেন্দ্রীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহাদ্দিস মোহাম্মদ রমিজ উদ্দিন, মুকুন্দপুর কেন্দ্রীয় আলিম মাদ্রাসার হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ কুতুব উদ্দিনসহ অন্যান্য আলেমরা।

 

দোয়া মোনাজাত পরিচালনা করেন গুনাগারকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ আবু তাহের সাহেব। মিলাদ শরীফ পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান ও হাফেজ মাহবুবুর রহমান। পরে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।