Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে যুবকের অ’র্ধগলিত ম/রদেহ উ’দ্ধার

মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলাতে নিখোঁজের ৫দিন পর যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত যুবক মিলন (১৯) উপজেলার লক্ষীপূর গ্রামের চাঁদ আলীর ছেলে।

এলাকাবাসী, থানা পুলিশ ও মৃতের পরিবার সুত্র জানায়, গত ১ সেপ্টম্বর সন্ধ্যায় মিলন মাগরিব এর নামাজ পড়তে লক্ষীপূর নিজবাড়ী থেকে মসজিদে যায়। এরপর আর সে বাড়ীতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর মিলনকে না পেয়ে তার পরিবারের পক্ষথেকে স্থানীয় থানায় জিডি করা হয়।

নিখোঁজের ৫দিন পর শনিবার দুপুরে পূর্ব লক্ষীপূর মাঠের জমিতে কাজ করতে যেয়ে একই গ্রামের করিম আলীর ছেলে আব্দুর রহিম দূর্গন্ধ পায়। পরে খুঁজতে খুঁজতে হলুদের ক্ষেতে মৃত মিলনের অর্ধগলিত মৃতদেহ দেখতে পায় সে। এরপর মিলনের পিতা চাঁদ আলীকে খবর দেয়।
তারপর পরিবারের সদস্যরা লাশের পরণে থাকা পোষাক দেখে মিলনকে সনাক্ত করে থানায় খবর দেয়। পুলিশ এসে লক্ষীপূর মাঠে হলুদের ক্ষেত থেকে মিলনের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি, তবে পরিবারের দাবী মিলনকে হত্যা করা হয়েছে।

হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।