Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জনতার আশা নিয়ে নির্বাচনী মঞ্চে শিপন

আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

আলমগীর মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উদ্দিন খান শিপন বলেছেন, “আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, তবে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকালে সরাইল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “সাংবাদিক ও জনতার মুখোমুখি” শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

এতে সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন পেশার প্রায় এক হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, প্রভাষক, শিক্ষানবীশ আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় সরাইল ও আশুগঞ্জের মানুষের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরাসরি জনতার প্রশ্নের উত্তর দেন আহসান উদ্দিন খান শিপন। তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

আহসান উদ্দিন খান শিপন বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একজন গুরুত্বপূর্ণ সদস্য। পাশাপাশি তিনি আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবং এলাকার একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—
সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ওয়ালি উল্লাহ জাবেদ, যুবদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ সরদার ও খসরু নোমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হোসেন লস্কর, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোর্শেদ জামান জালাল, যুবদল নেতা গিয়াস উদ্দিন আহমেদ সোহাগ, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মিয়া প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।