Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

প্রাক্তন শিক্ষার্থীরা হাতির পিঠে চড়িয়ে প্রধান শিক্ষককে বিদায় জানালেন

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটের চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানীকে এক ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানিয়েছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিদায় সংবর্ধনা শেষে হাতির পিঠে চড়িয়ে পুরো বাজার ঘুড়িয়ে তার বাড়িতে পৌঁছিয়ে দেয় তারা।

দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে যাওয়া এই শিক্ষকের সম্মানে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, পরিবেশ আন্দোলন বাপার সম্পাদক ও মুজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির, দাতা সদস্য ও সাবেক অধ্যক্ষ আব্দুল গণি মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য তাইমুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী রুহুল আমিন স্বপন প্রমুখ।

এ সময় প্রধান শিক্ষক ছাড়াও সহকারি শিক্ষক খোরশেদা আক্তার, ফয়জুল ইসলাম, অসীম চন্দ্র কুন্ডু, রেজাউল করিম এবং অফিস সহকারি আব্দুস সাত্তারকে বিদায় সম্মাননা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।