Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যতদিন বাঁচবো খালেদা জিয়ার ও তারেক রহমানের সাথেই বাঁচবো, – খাজা নাজিবুল্লাহ চৌধুরী

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র
গৌরবময় ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের  ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ৪৭ নওগাঁ -২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে মনোনয়ন প্রত্যাশী, নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি ও পত্নীতলা উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেন যতদিন বাঁচবো খালেদা জিয়ার সাথেই বাঁচবো, তারেক রহমানের সাথেই বাঁচবো, বাংলাদেশীদের সাথে বাঁচবো এবং নাগরিকের সকল নাগরিক সুযোগ সুবিধা দিতে আমি বাধ্য থাকব।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে নজিপুর  পাবলিক মাঠে আলোচনা সভায় এম আর মোস্তফা’র সভাপতিত্বে ও সাবেক ছাত্র নেতা আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু ) এর সঞ্চালনায়  বিশেষ অতিথির  বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র, বিএনপির সাবেক আহ্বায়ক  মোঃ আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন।
পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ প্রমুখ।

উক্ত আলোচনা সভায় বক্তারা দলের গৌরবময়,ইতিহাস ঐতিহ্য, সংগ্রাম সাফল্য তুলে ধরে দলকে সুসংগঠিত করতে  আগামীর করনীয় সম্পর্কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে নেতাকর্মী ও  সমর্থকদের  অনুরোধ জানান  ।

পরে নজিপুর পাবলিক মাঠ থেকে এক বর্ণাঢ্য  র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।