খুলনা জেলা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (তেরখাদা-রূপসা-দিঘলিয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি পারভেজ মল্লিকের পক্ষে প্রচার ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার তেরখাদা উপজেলার পাতলা বাজার ও আশপাশের এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের অবস্থান জনগণের কাছে তুলে ধরা হয়।
প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কে. এম. মোস্তাক আহমেদ, শেখ রবিউল ইসলাম, শেখ লালিম, মোঃ গোলজার আলম, সবদার জিয়াউর রহমান, মোঃ আরিফ শেখ, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল আজিজ, বাহার মোল্লা ও সবুজ চৌধুরীসহ আরও অনেক নেতাকর্মী।
নেতাকর্মীরা জানান, পারভেজ মল্লিক একজন ত্যাগী ও প্রবাসে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী নেতা হিসেবে খুলনা-৪ আসনে বিএনপির পক্ষ থেকে যোগ্য প্রার্থী। তাঁর নেতৃত্বে তৃণমূলে দল আরও সুসংগঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

