Nabadhara
ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় শিক্ষা অফিসার সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষকদের নিয়ে নৌকাভ্রমণ

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নওগাঁর মান্দা উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার শামসুজ্জামান পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের পূর্বের দিন কুয়াকাটায় সমুদ্র বিলাস “নৌকা ভ্রমন” এ গিয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৯ টায় উপজেলার প্রায় ৪০ জন শিক্ষককে নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন।

জানা যায়, মান্দা উপজেলার শিক্ষা অফিসার আবুল বাসার শামসুজ্জামান গত ৫ সেপ্টেম্বর রাত ৯ টায় -পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের পূর্বের দিন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন। অথচ ৬ সেপ্টেম্বর শনিবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী ২০২৫ উদযাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সরকারী নির্দেশনা রয়েছে। সরকারি এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার শামসুজ্জামান ও মান্দা উপজেলার প্রায় ৪০ জন প্রধান ও সহকারী শিক্ষক নিয়ে কুয়াকাটায় সমুদ্র বিলাস বেরিয়ে পড়েন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপনের পূর্বের দিন। তিনি সরকারি নির্দেশনা অবজ্ঞা করে প্রায় ৪০ জন শিক্ষক নিয়ে সমুদ্র বিলাস নিয়ে আনন্দ ভ্রমণে ব্যস্থ রয়েছেন। এ নিয়ে মান্দা উপজেলার শিক্ষকসহ জনসাধারণের মধ্যে চরম ক্ষোপ বিরাজ করছে।

এ ঘটনায় উপজেলাবাসী তার দ্রুত বদলী চায় এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রথমে দ্রুত বদলী এবং তদন্ত সাপেক্ষে বিভাগীয় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।

এবিষয়ে জানতে উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার শামসুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) মো. সাইফুল ইসলাম বলেন, এই ঘটনাটি আমি শুনেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।