আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সম্পাদক ও সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সালাম খান।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে মতবিনিময়ে বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম খান বলেন, “শ্যামনগরকে আদর্শ পর্যটন এলাকায় রূপান্তরিত করা সম্ভব। সুন্দরবনকে কেন্দ্র করে এখানকার অর্থনীতি, শিক্ষা ও পর্যটন উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে।
এতদিনে মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন হওয়া উচিত ছিল। সাতক্ষীরা থেকে শ্যামনগরে চার লেনের রাস্তা হওয়ারও প্রয়োজন ছিল, কিন্তু কোনো উদ্যোগ নেয়া হয়নি। আমি পারবো কিনা জানি না, তবে প্রত্যাশা করি শ্যামনগরের সবকিছু হবে স্পেশাল। আমি কেন্দ্রীয় ছাত্রদল, ও বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্ব পালন করেছি। বর্তমানে আইন পেশায় নিয়োজিত আছি। আমাকে দল থেকে মনোনয়ন দিলে আমি শ্যামনগর কে মডেল উপজেলা পরিণত করব।
এছাড়া রাস্তাঘাট সংস্কার সহ মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত উপজেলা গড়ে তুলবো এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “দল যদি আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে দেয়, তবে আমি সেই দিন থেকে তার হয়ে কাজ করবো। এমনকি মনোনয়ন পেয়ে নির্বাচিত না হলেও শ্যামনগরের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর বিএনপি নেতা মো. নজরুল ইসলাম, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক ও পৌর বিএনপি নেতা মো. মনিরুজ্জামান বিপ্লব, সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও ভুরুলিয়া সার্চ কমিটির সদস্য রাজু আহমেদ, উপজেলা শহীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মিজান, পৌর বিএনপি নেতা . মিজানুর রহমান, রোকনুজ্জামান, আমিনুর রহমান, আবু বকর সিদ্দিক, আবুল হোসেন, মিয়ারাজ হোসেন, মোহাম্মদ ইয়াসিন, মনিরুল ইসলাম, হামিদুল্লাহ খান ফয়সাল, মো. টিপু সুলতানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

