Nabadhara
ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চৌহালীতে  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সংক্রান্ত মতবিনিময় সভা 

দাউদ রানা-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

দাউদ রানা-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের চৌহালী  উপজেলায় টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার , ৭ সেপ্টেম্বর বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জানা যায়, চলতি ক্যাম্পেইনে চৌহালী  উপজেলায় মোট ৪১হাজার  শিশুকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদেরকে বিনামূল্যে কনজুগেট টাইফয়েড ভ্যাকসিন (TCV) প্রদান করা হবে। শিশুদের টিকা গ্রহণের জন্য অভিভাবকদের vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে এবং সেখান থেকে টিকা কার্ড সংগ্রহ করতে হবে। টিকাদান কার্যক্রম পরিচালিত হবে শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতি:) ডা. আসিফ এর  সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন চৌহালী  উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো: মোস্তাফিজুর রহমান । এসময় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ে  আলোচনা  করেন উপজেলা সমাজসেবা অফিসার মামুনুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এস এম জাহাঙ্গীর আলম, একাডেমি সুপারভাইজার খালিদ মাহমুদ, প্রধান শিক্ষক রাশেদুল হাসান মজুমদার,  প্রধান শিক্ষক  ইদ্রিস,  স্বাস্থ্য কমপ্লেক্সের আব্দুল মান্নান, শিক্ষক আ:  রহমান ও ফিরোজ শাহ প্রমুখ।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, টাইফয়েড প্রতিরোধে এক ডোজ টিকাই যথেষ্ট, যা প্রায় ৮৫ শতাংশ শিশুকে এই মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে সুরক্ষা দিতে সক্ষম। স্বাস্থ্য কর্মকর্তারা আরও জানান, টাইফয়েড হলো সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি সংক্রামক রোগ, যা প্রধানত দুষিত খাবার ও পানি গ্রহণের মাধ্যমে ছড়ায়। বর্তমানে এই ব্যাকটেরিয়া অনেক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে, ফলে সময়মতো টিকা গ্রহণের গুরুত্ব আরও বেড়েছে।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ চৌহালীর  সকল অভিভাবককে সময়মতো টিকা নিবন্ধন ও গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।