রাজশাহী প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাকসু ও হল সংসদ নির্বাচনে অংশ নিতে এ প্যানেল ঘোষণা করা হয়।
রবিবার (৭ আগস্ট) দুপুর ১২টার পর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন। এ সময় রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘোষিত প্যানেলে ভিপি প্রার্থী করা হয়েছে রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবীরকে। জিএস প্রার্থী হয়েছেন দপ্তর সম্পাদক ও আরবি বিভাগের শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবন। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—
ক্রীড়া সম্পাদক: নার্গিস খাতুন
সহক্রীড়া সম্পাদক: মাহফুজুর রহমান শাওন
সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল্লাহ আল কাফী
সহ-সাংস্কৃতিক সম্পাদক: শাহরিয়ার আলম অধী
মহিলা বিষয়ক সম্পাদক: স্বপ্না আক্তার
সহ-মহিলা বিষয়ক সম্পাদক: নুসরাত ঈশিতা
তথ্য ও গবেষণা সম্পাদক: গাজী ফেরদৌস হাসান
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক: রেদোয়ানুল ইসলাম হৃদয়
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: রাফায়েতুল ইসলাম রাবিত
সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: নূর নবী
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মারুফ হোসেন
সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: নাইমুল ইসলাম নাঈম
বিতর্ক ও সাহিত্য সম্পাদক: মাসুম বিল্লাহ
সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক: জিসান বাবু
পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: এআর রাফি খান
সহ-পরিবেশ ও সমাজসেবা সম্পাদক: কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)।
সদস্য পদে আছেন মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন এবং মো. আশরাফুল ইসলাম।
এছাড়া রাকসুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল সংসদের প্যানেলও চূড়ান্ত করেছে রাবি শাখা ছাত্রদল।

