লিয়াকত আলী খান, নোয়াখালী
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার ভোররাতে উপজেলার চাষিরহাট ইউনিয়নের কচুয়া কান্দি রাস্তার মাথা এলাকায়, সোনাইমুড়ী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মাইজদী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়।
ঘটনার সময় মরদেহের সঙ্গে থাকা স্বজনেরা স্থানীয়দের সহায়তায় অন্য একটি গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, “চালকের ঘুম ঘুম ভাবের কারণে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
তিনি আরও জানান, লিখিত কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

