Nabadhara
ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

 পদ্মার চরে ৪৭টি রাসেল ভাইপারের বাচ্চা উদ্ধার

রাজশাহী প্রতিনিধি 
সেপ্টেম্বর ৮, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহীর চর মাঝার দিয়ার ঘাট এলাকায় এক খামারের পরিত্যক্ত খাবারের পাত্র থেকে মা সাপসহ ৪৭টি রাসেল ভাইপারের বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পদ্মার চরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয়রা জানান, সম্প্রতি পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় খামারিরা তাদের গরু-ছাগল সরিয়ে নিলেও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল পশুখাদ্যের পাত্রগুলো। ধারণা করা হচ্ছে, সেখানেই আশ্রয় নিয়ে মা সাপটি বাচ্চা ফুটিয়েছে।

 

খবর পেয়ে রাজশাহী শহর থেকে বিশেষ উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মা সাপসহ মোট ৪৭টি রাসেল ভাইপারের বাচ্চা নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়।

 

উল্লেখ্য, রাসেল ভাইপার অত্যন্ত বিষাক্ত সাপ। হঠাৎ করে গ্রামীণ জনবসতিপূর্ণ এলাকায় এত বিপজ্জনক সাপের বাচ্চা জন্ম নেওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।