Nabadhara
ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে আসন কমানোর প্রতিবাদে সর্বাত্মক হরতাল পালিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)
সেপ্টেম্বর ৮, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট)


বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের একটি কমিয়ে তিনটি করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং পূর্বের চারটি আসন পুনর্বহালের দাবিতে জেলায় ডাকা হরতালের অংশ হিসেবে চিতলমারী উপজেলায় সর্বাত্মক হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত চিতলমারী উপজেলার গুরুত্বপূর্ণ সড়কপথে অবরোধ ও হরতাল পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

চিতলমারী-নাজিরপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলা মোড়, নালুয়া বাসস্ট্যান্ড, চিতলমারী পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন সংযোগ সড়কে গাছের গুঁড়ি, বাঁশ, বেঞ্চ রেখে সড়ক অবরোধ করা হয়।

হরতালে চিতলমারী থেকে কোনো দূরপাল্লার বাস চলাচল করেনি। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ, সড়কে চলাচল ছিল সীমিত।

চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন,
“আসন কমানোর সিদ্ধান্ত বাগেরহাট জেলার জনগণের স্বার্থবিরোধী। তাই শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু বলেন,
“নির্বাচন কমিশন অযৌক্তিক কারণ দেখিয়ে বাগেরহাটের চারটি আসন থেকে একটি বাদ দিয়েছে, তার প্রতিবাদেই আমরা এই কর্মসূচি পালন করছি। আমাদের এই ন্যায্য দাবি মানা না হলে আন্দোলন চলবে।”

চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামান বলেন,“জনগণের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ হরতাল পালন করছি। জনগণের স্বার্থ রক্ষায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

উল্লেখ্য, নির্বাচন কমিশন সম্প্রতি নতুন নির্বাচনী সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে, যেখানে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের একটি বাদ দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে জেলার বিভিন্ন স্থানে হরতাল ও আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।