Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

বেনাপোল প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাসেল হোসেন (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলোট গ্রামে ঘটনাটি ঘটে। আহত রাসেল বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে একই গ্রামের কয়েকজন যুবকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে অগ্রভুলোট গ্রামের নির্জন স্থানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

খোদাবক্সের ছেলে হাবিল, আনিছুরের ছেলে চঞ্চল, হাসানের ছেলে সজিব ও কামালের ছেলে সাগর দেশীয় অস্ত্র দিয়ে রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। রাসেল মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীরা নির্মমভাবে তাকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

রাসেলের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বাগআঁচড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন,
“ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।