Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডাকসুতে সাদিক-ফরহাদের নামে আগেই ভোট দেওয়ার অভিযোগ

ডেস্ক নিউজ
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপার প্রস্তুত নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, টিএসসি কেন্দ্রের এক নারী শিক্ষার্থী ব্যালট গ্রহণের পর দেখতে পান, সেখানে ইতোমধ্যেই ভিপি পদে শিবির-সমর্থিত প্রার্থী সাদিক কায়েম এবং জিএস পদে এসএম ফরহাদের নামের পাশে ক্রস দেওয়া রয়েছে।

নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, আমার হাতে যে ব্যালটটি দেওয়া হয়েছিল, তাতে আগে থেকেই দুই প্রার্থীর নামে ভোট দেওয়া ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গেই আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাই। এরপর তারা আমাকে নতুন ব্যালট সরবরাহ করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই ক্যাম্পাসজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ভোটের সুষ্ঠুতা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠছে।

বিশ্লেষকরা বলছেন, এমন ঘটনায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষ‌য়ে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী জা‌মিউল হাসান ব‌লেন, নানা জায়গায় নানা ঘটনা ঘ‌টছে। শি‌বির এ ধ‌রনের সু‌বিধা কেন পা‌বে। এ ঘটনায় ভো‌টের নিরপেক্ষতা নি‌য়েও প্রশ্ন উ‌ঠে‌ছে।

এ বিষ‌য়ে টিএসসির রিটার্নিং অফিসার অধ্যাপক নাসরিন সুলতানাকে ফোন দি‌লে তি‌নি মন্তব‌্য কর‌তে চান‌নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।