Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভ্যানচালক মিন্টু হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার হাকোবা গ্রামের ভ্যানচালক মিন্টু হোসেন হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তি ও পরিবারের ওপর অব্যাহত হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে নিহতের পরিবার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রেস ক্লাব যশোরের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

 

মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মামলার প্রধান আসামি বড় সাব্বির হোসেন স্থানীয় বিএনপি নেতা তুহিন হাসানের অনুসারী। তুহিন মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং বাদী পরিবারকে মামলা প্রত্যাহারে বাধ্য করতে তার অনুসারীদের দিয়ে নানাভাবে হুমকি দিচ্ছেন। সম্প্রতি গভীর রাতে বাদীর বাড়িতে ইটপাটকেলও নিক্ষেপ করা হয়েছে।

 

নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, “স্বামী হত্যার পর দুই শিশু সন্তান নিয়ে আমি আতঙ্কের মধ্যে আছি। তুহিনের লোকজন বারবার হুমকি দিচ্ছে, মামলা না তুললে আমাদের বড় ধরনের ক্ষতি করবে।”

 

এসময় নিহতের মা আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “যারা আমার ছেলেকে হত্যা করেছে আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। মামলা করার পর থেকে আমিও নিরাপত্তাহীনতায় আছি।”

 

মিন্টুর ভাই সেন্ট হোসেন জানান, বড় সাব্বিরের নেতৃত্বে হামলায় তিনিও গুরুতর আহত হয়েছিলেন। আসামিরা কারাগারে থাকলেও তাদের আশ্রয়দাতা প্রভাবশালী মহল পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

 

উল্লেখ্য, গেল ২৮ আগস্ট চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী বড় সাব্বিরের নেতৃত্বে মিন্টু হোসেন ও তার পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মিন্টু মারা যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।