Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে ভক্ত নিহত: ৪ হাজার জনকে আসামি করে মামলা

রাজবাড়ী প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলের দরবারে ভক্ত রাসেল মোল্লা (২৮) নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন। মামলায় ৪ হাজার জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব। নিহত রাসেল মোল্লা দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাসেল নুরাল পাগলের দরবারে প্রবেশ করেন। শুক্রবার বিকেলে দরবারে হামলা ও ভাঙচুরের সময় রাসেলকে নুরালের ভক্ত হিসেবে শনাক্ত করা হলে তার ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানেও আবারো হামলা চালানো হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেদিন রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, “নিহত রাসেল মোল্লা হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।”

 

উল্লেখ্য, নুরাল পাগল ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান। ওইদিন রাতে দরবারের ভেতরে বেদির ওপর ১২ ফুট উঁচু করে তাকে দাফন করা হয়। বিষয়টি শরিয়তবিরোধী দাবি করে ‘ইমান আকিদা রক্ষা কমিটি’। গত শুক্রবার তাদের ঘোষিত বিক্ষোভ থেকে দরবারে হামলা-ভাঙচুর করা হয়, কবর থেকে লাশ তুলে এনে পুড়িয়ে ফেলা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।