Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নুরাল পাগলের মরদেহ উত্তোলনের নির্দেশদাতা লতিফ হুজুর গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি 
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল হক ওরফে নুরাল পাগলের কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশদাতা আব্দুল লতিফ (৩৫)–কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আব্দুল লতিফ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড় ঠাকুরকান্দি এলাকার মাওলানা বাহাউদ্দিনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার হওয়া আসামি অপু কাজী ১৬৪ ধারায় আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, আব্দুল লতিফের সরাসরি নির্দেশেই কবর থেকে নুরাল পাগলের মরদেহ উত্তোলন করা হয়।

তিনি আরও জানান, নুরাল পাগলের দরবারে হামলায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা একটি হত্যা, অগ্নিসংযোগ, মরদেহ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি ও জখমের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই মামলা সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা হয়।

এ মামলায় পুলিশ মানিকগঞ্জ থেকে আব্দুল লতিফ মোল্লাকে এবং গোয়ালন্দের আলম চৌধুরী পাড়ার অভি মন্ডল রঞ্জু (২৯)–কে গ্রেফতার করেছে। মামলার অন্য আসামিদের শনাক্ত করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

এছাড়া, পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

সাম্প্রতিক এই ঘটনায় গোটা গোয়ালন্দ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।