Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নদীতে ডু’বে প্রা’ণ গেল স্কুলছাত্রের

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সোহেল হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের কোমারপুর গ্রামে ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল হোসেন কোমারপুর গ্রামের মো. আরমান হোসেনের ছেলে ও মির্জাপুর কে.সি. উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে সে ছোট যমুনা নদীতে মাছ ধরতে নামে। খাপলা জাল কোমরে বেঁধে সাঁতার কাটতে গিয়ে অসাবধানতাবশত জালে জড়িয়ে যায় সে। তার বন্ধুরা তীরে উঠতে পারলেও সে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।