Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে শ্রেণিকক্ষে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে বা ক্লাসরুমে বিষপান করে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। উপজেলার প্রাগপুর ইউনিয়নের জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বিনা খাতুন (১৩) বিষপান করে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিনা খাতুন জয়পুর এলাকার কৃষক আতর আলীর মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিনা খাতুন জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

 

ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাকে বকা দেয়। মা-বাবার বকুনি খেয়ে ঘরে থাকা ক্ষেতের ঘাসমারা বিষ স্কুলব্যাগে করে নিয়ে যায় বিনা। পরে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টিফিন পিরিয়ডের সময় ক্লাসরুম বা শ্রেণিকক্ষ থেকে সকলে বেরিয়ে গেলে সে ঘাসমারা বিষপান করে। সহপাঠীরা বিনার বিষপানের ঘটনাটি দেখে শিক্ষকদের জানালে শিক্ষক ও পরিবার সদর‌্যা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

 

এবিষয়ে জেএমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম নান্নু বলেন, বিনা খাতুন প্রেম ভালোবাসার ঘটনায় পারিবারিক কারণে মানসিক চাপে ছিল। সে টিফিন পিরিয়ডে ক্লাসরুমে বিষপান করে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

 

শ্রেণিকক্ষে বিষপানে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, অষ্টম শ্রেণির এক ছাত্রী বিনা খাতুন বিষপান করে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।