যশোর প্রতিনিধি
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে পবিত্র জান্নাতের নারীদের নেত্রী হযরত ফাতেমা (রা.)-এর জীবনীর উপর আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকরামুল ইসলাম শাওন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ড. মোয়াজ্জেমা আখতার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. সোলায়মান।
আলোচনা সভায় যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ নারী অংশগ্রহণ করেন। তারা হযরত ফাতেমা (রা.)-এর জীবনাদর্শ ও নারীদের জন্য ইসলামের নির্দেশনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও শিক্ষা লাভ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

