আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
গত ৯ সেপ্টেম্বর বিকাল তিনটায় শ্যামনগর বিদ্যুৎ অফিস সংলগ্ন সরদার মেনশন অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাতক্ষীরা ৪ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি আলহাজ্ব এস এম মোস্তফা আল মামুন মনির।
মতবিনিময়ের সময় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল হোসেন। মতবিনিময়ে মোস্তফা আল মামুন মনির বলেন তিনি যদি খেদমতে দায়িত্ব পান তাহলে,শ্যামনগরকে একটি মডেল উপজেলা, নারীর অধিকার, মাদক ও সন্তাস মুক্ত উপজেল গড়া, টেকসই উপকূলীয় বেড়িবাধ নির্মাণ ও সুপিও পানির সুব্যবস্থা, সেন্টিটিকেট মুক্ত ব্যবসা-বাণিজ্যে সহ আমাদের ক্ষমতায় যতটুকু করা সম্ভব আমরা করার চেষ্টা করব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশের ইসলামিক দলগুলো জোটপব্দ নির্বাচন করার চেষ্টা করছে। প্রত্যেক দলের মেনিফিট ঠিক থাকবে। মত বিনিময় সবাভ ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ শ্যামনগর শাখার উপদেষ্টাগন, সাবেক সভাপতিগন,ও শ্রমিক দলের সভাপতি, ছাত্রদলের সভাপতিও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

