Nabadhara
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদার শতদল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীনবরণ

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শতদল মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান সোমবার( ১৫ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব মনির উদ্দীন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন কলেজের পরিচালনা কমিটির এডহক সভাপতি চৌধুরী ফখরুল ইসলাম (বুলু)।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতাপাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিষ্টিমুখ করিয়ে কলেজ জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে বক্তৃতা করেন কলেজের বিভিন্ন শিক্ষক, যারা শিক্ষার্থীদের পাঠ্যচর্চার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মনির উদ্দীন বিশ্বাস বলেন,
“শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং ভালো মানুষ হওয়ার লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে। সততা ও দায়িত্ববোধ নিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের শরীরচর্চা শিক্ষক বিপুল কুমার মৈত্র।

প্রতি বছরের মতো এবারও উপস্থিত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহারস্বরূপ কলম বিতরণ করেন অফিস সহায়ক গৌরাঙ্গ কুমার ঘোষ, যা সবার মাঝে প্রশংসিত হয়েছে।

কলেজ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এমন আয়োজন নবীন শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ তৈরি করে, যা তাদের আগামী শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।