Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাইমুড়ীতে ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত, আহত ১২

নোয়াখালী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন যাত্রী।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী-টু-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের নাওতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালকের নাম বেলায়েত হোসেন (৪৯)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটির চাকা পাংচার হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ওই সময় ঢাকাগামী জোনাকী পরিবহনের একটি বাস ট্রাকটিকে ওভারটেক করে চলে যায়। এর পরপরই পেছনে থাকা একুশে পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বজরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, “গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য বিষয়টি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে।”

 

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।