Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষককে মারধরের ঘটনায় কালাইয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

 কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সেলিম রেজাকে মারধরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দণ্ডপ্রাপ্ত দুই ভাইয়ের বিরুদ্ধে শুক্রবার জুমার নামাজ শেষে কালাই আহলে হাদীস জামে মসজিদের মুসল্লিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

 

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে কালাই আহলে হাদীস মসজিদ মার্কেটে। অভিযোগ রয়েছে, ফাজিল পরীক্ষার প্রবেশপত্র ইস্যু নিয়ে সকালে মাদ্রাসায় তর্কের জেরে ওই মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা সেলিম রেজাকে তার সহকর্মীসহ হুমকি দেন এক শিক্ষার্থীর স্বামী নুরনবী। পরে বিকেলে নুরনবী তার বড় ভাই আব্দুল্লাহ আল মাহমুদকে নিয়ে এসে সেলিম রেজার কাপড়ের দোকানে তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন।

 

ঘটনার পর উত্তেজিত জনতা দুই ভাইকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ করে রাখেন এবং জয়পুরহাট-বগুড়া মহাসড়কে বিক্ষোভ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ভাইকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

 

আহত মাওলানা সেলিম রেজা বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি শুধু মাদ্রাসার শিক্ষকই নন, কালাই আহলে হাদীস জামে মসজিদ ও উপজেলার ২২টি মসজিদের ঈদগাঁ মাঠের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

এ ঘটনায় আজকের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. তাজ উদ্দিন আহম্মেদ, মসজিদের ইমাম গোলাম মোস্তফা, মাওলানা মোজাফ্ফর হোসেনসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা দোষীদের কঠোর শাস্তি ও তাদের ব্যবসায়িক বরাদ্দ বাতিলের দাবি জানান।

 

কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে এবং কারাদণ্ডপ্রাপ্ত দুই ভাইকে শুক্রবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, মার্কেট পরিচালনা কমিটি অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।