Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মো.রাশিদুজ্জামান রাশেদ, কুষ্টিয়া

৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহরের চৌড়হাস মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা গেটে গিয়ে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের কুষ্টিয়া সদর উপজেলা আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি মাওলানা আমীর হামজা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার।

এছাড়া বক্তব্য রাখেন শ্রমিককল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া জেলা সভাপতি এস এম মহসীন আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, ইবি থানা আমীর রফিকুল ইসলাম, কুষ্টিয়া শহর শিবির সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, উলামা বিভাগের আব্দুল আলীমসহ আরও অনেকে।

অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক। মিছিল ও সমাবেশে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অন্যদিকে কুষ্টিয়ার ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলায় পৃথকভাবে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উত্থাপিত ৫ দফা দাবি:

১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২. জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি।
৪. সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।