সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর করতে নওগাঁর মান্দায় বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে প্রাথমিক শিক্ষক সমিতির হল রুমে উপজেলার সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু, তোফাজ্জল হোসেন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামশুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার প্রমুখ।
সভায় উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের বাঙালি সংস্কৃতির এক অপূর্ব উৎসব। এটি কেবল হিন্দু সম্প্রদায়ের নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, আনন্দ ও সৌহার্দ্যের মিলনমেলা। উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। পূজাকে আনন্দমুখর রাখতে আমি যথাসাধ্য সহযোগিতা করব। সেইসাথে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে পুলিশ প্রশাসনের সাথে বিএনপি নেতাকর্মীরা কাজ করবে।”
তিনি আরও বলেন, “এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির বার্তা বয়ে আনুক—এটাই আমাদের প্রত্যাশা।

