Nabadhara
ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় জামায়াতের বিক্ষোভ মিছিল: জাতীয় নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতের দাবি

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নতুন বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং জেলা ও মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক স. ম. এনামুল হক।

তেরখাদা উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মু. নাহিদ হাসান। বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম জাহেদী, মাওলানা গোলাম রব্বানী, মাহফুজুর রহমান, মাওলানা এম এ হাফিজ, মাওলানা আব্দুর রাকিব, আব্দুস সামাদ লিটন, মাওলানা ইবাদুর রহমান, মিজানুর রহমান, আহসান হাবিব লোনা এবং মাওলানা শাহজাহান আলী।

খেলাফত মজলিশের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর সিদ্দিকীও সমাবেশে বক্তব্য রাখেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মৌলবী মাসুদুর রহমান, মুজাহিদুল ইসলাম রাগীব, সাজ্জাদুল ইসলাম রানা, সরফুজ্জামান টিপু, মাওলানা জাহিদুল ইসলাম, সাজ্জাদুর রহমান রাসেল, সাব্বির হোসেন বোরহান, আব্বাস মোল্লা, আব্দুল আজিজ, আব্দুল হান্নান, আবুল হাসান, লিয়াকত আলী, এস এম আব্দুল্লাহ, ইলিয়াস, আবুল বাশার মোল্লা, নান্নু মিয়া, সোহানুর রহমান, হাফিজুর রহমান, কাজী সাজ্জাদ, মাসুদুর রহমান, ছাত্রশিবির নেতা মিল্লাত হোসেন, মো. ইফরাদ হোসেন, হেদায়েত হোসেন, নাহিয়ান নাফিসসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন ‘জুলাই সনদ’ মেনে আইনগত ভিত্তিতে আয়োজন করা প্রয়োজন। এছাড়া প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি চালু করে সকল দলের জন্য নির্বাচনী মাঠে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তারা পাঁচ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান, যা ছাড়া জনগণের আস্থা ফিরে পাওয়া কঠিন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।