Nabadhara
ঢাকারবিবার , ২ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর স্থলাভিষিক্ত হয়েছেন দলের একনিষ্ঠ কর্মী মনিরুল হাসান বাপ্পি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

শনিবার (১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপি সূত্র জানায়, গত বছরের ২৯ ডিসেম্বর রাতে হঠাৎ মিনি স্ট্রোকে আক্রান্ত হন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু। প্রথমে তাঁকে নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে জটিল অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি।

গত ৩ মে উন্নত চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ডের একটি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৩০ জুলাই দেশে ফেরেন তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির পুরোনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে ১৩ ডিসেম্বর ঘোষিত তিন সদস্যের নতুন আহ্বায়ক কমিটিতে মো. মনিরুজ্জামান (মন্টু) আহ্বায়ক, শেখ আবু হোসেন বাবু সদস্য সচিব এবং মো. মোমরেজুল ইসলামকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করা হয়।
দলের একাধিক নেতা জানান, দলের দীর্ঘদিনের সক্রিয় সংগঠক হিসেবে মনিরুল হাসান বাপ্পি দায়িত্বে আসায় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।