Nabadhara
ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি 
নভেম্বর ১৯, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি 

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই নবীনবরণকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ; সাজসজ্জা ও বর্ণিল আলোকসজ্জায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ওয়াইএমসিএ’র সভাপতি মিস অর্পনা প্রামানিক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পাঠশালা যেন পান্থশালা। প্রতি বছর নবীনদের আগমন আর বিদায়ের মধ্য দিয়ে এগিয়ে চলে শিক্ষার ধারাবাহিকতা। এ প্রতিষ্ঠানের সুনাম, ঐতিহ্য ও মূল্যবোধ তোমাদেরই ধারণ করতে হবে। শৃঙ্খলা, অধ্যবসায় ও নিয়ম-নিষ্ঠার মাধ্যমে নিজেদের জীবনের সাফল্য অর্জন করো। এই প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা জীবন ফুলের মতো বিকশিত হোক।”

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী বলেন, “ইন্টারমিডিয়েট জীবন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা তৈরি হয় এই সময়েই। আগামী দিনের নেতৃত্ব দিতে হলে শিক্ষায় মনোযোগী হওয়া ছাড়া বিকল্প নেই। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুশিক্ষা ও নৈতিকতা অর্জনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখবে বলেই আমাদের বিশ্বাস।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কার্যনির্বাহী সদস্য মি: সৌরভ বিশ্বাস এবং বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডী। উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পারভীন আকতার এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মানসুরা আকতার ইশা।

নবীন শিক্ষার্থীদের বরণে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। উচ্ছ্বাসভরা পরিবেশে নবীনরা নতুন শিক্ষা জীবনে পথচলা শুরু করে। তাদের চোখেমুখে ছিল আনন্দ, প্রত্যাশা ও নতুন স্বপ্নের উজ্জ্বল ছাপ।

অনুষ্ঠানের শেষে সংস্থার এজিএস হিউবার্ড রিমন মারান্ডীর সার্বিক তত্ত্বাবধানে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পুরো আয়োজনে এনে দেয় আরও প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।