Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খাজরায় গদাইপুর সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
ডিসেম্বর ৪, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গদাইপুর খেয়াঘাট পর্যন্ত প্রায় ২ হাজার ফিট সংযোগ সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম (বাচ্চু), ফ্রেন্ডশিপ-নবপল্লব প্রকল্পের শ্যামনগর ও আশাশুনি উপজেলা কো-অর্ডিনেটর দীপঙ্কর সাহা এবং গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের হোসেন। এছাড়া প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন অফিসার হরিদাস বর্মন, এটিএম আতাউর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ রিয়াজ, স্থানীয় সাংবাদিকসহ এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ব্রিটিশ হাই কমিশনের আর্থিক সহযোগিতায় ফ্রেন্ডশিপ–নবপল্লব প্রকল্পটি কেয়ার বাংলাদেশের কনসোর্টিয়াম পার্টনার হিসেবে উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, সংযোগ সড়ক সংস্কারসহ নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, “ফ্রেন্ডশিপ–নবপল্লব প্রকল্পটি যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত সময়োপযোগী। এই সড়কের সংস্কার বহু আগেই প্রয়োজন ছিল, কিন্তু অর্থাভাবে তা সম্ভব হয়নি। এখন ফ্রেন্ডশিপ কাজটি করছে, যা স্থানীয় মানুষের জন্য খুবই উপকারী হবে। উপজেলা প্রশাসন থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, ফ্রেন্ডশিপ–নবপল্লব প্রকল্পটি আশাশুনি উপজেলার খাজরা, আনুলিয়া এবং প্রতাপনগর—এই তিন ইউনিয়নে দুর্যোগ সহনশীল ঘরবাড়ি নির্মাণ, ক্লাইমেট রেজিলিয়েন্ট সাইক্লোন সেন্টার, উদ্যোক্তা তৈরি, গবাদিপশুর ঘর নির্মাণ, সংযোগ সড়ক সংস্কারসহ বিভিন্ন জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।