Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিতলমারী বাজার ব্যবসায়ী কমিটির দোয়া

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
ডিসেম্বর ৪, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

চিতলমারী সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চিতলমারী আদর্শ শিশু বিদ্যা নিকেতন চত্বরে বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শোয়ায়েব হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাগেরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু,উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস,সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আহসান হাবিব ঠান্ডু,উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জাকারিয়া মিলন,বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা মেইন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নিয়ামত আলী খান,চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমান এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ রাজু খান প্রমুখ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতেহা পাঠ করা হয়।

এছাড়া চিতলমারী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুব শেখের সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে উপজেলা শ্রমিক দলের আয়োজনে আলাদাভাবে ফাতেহা পাঠ, দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।