Nabadhara
ঢাকাশনিবার , ৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বড়দলে জামায়াতের এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ ও মতবিনিময়

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
ডিসেম্বর ৬, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার দিনব্যাপী গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচনী প্রচারণা শুরু হয়।

বড়দল ইউনিয়ন জামায়াতের আয়োজনে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েল স্কুল মাঠে সকাল ১০টায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা সহ-সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা ও প্রভাষক দীপ্র কুমার মন্ডল।

বেলা ১১টায় বড়দল সানা বাড়ি জামে মসজিদে বড়দল ইমাম কল্যাণ পরিষদের আয়োজনে ও ইউনিয়ন জামায়াতের সহযোগিতায় ইমাম সমাবেশ অনুষ্ঠিত হয়। ইমাম কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মারুফ বিল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। এতে ইউনিয়নের ৪৯টি মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় বড়দল এডিবি ব্রিকসে কর্মরত শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় দক্ষিণ মাদিয়া মন্দির প্রাঙ্গণ এবং সন্ধ্যা ৬টায় চম্পাখালি মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পৃথক দুটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “জামায়াত ক্ষমতায় এলে সকল ধর্মের লোক সমান সুযোগ-সুবিধা পাবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক বণ্টন নিশ্চিত করা হবে।” এছাড়া মাওঃ আনওয়ারুল হক, মাওঃ আতাউর রহমান, প্রভাষক দীপ্র কুমার মন্ডল, অরবিন্দু শীল, হরিপদ মন্ডল, মাস্টার সুভাষ চন্দ্র মন্ডল ও রবিন্দ্র নাথ মন্ডল ও বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।