Nabadhara
ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার পুকুর পাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ৭, ২০২৫ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার চর-আড়িয়ারা গ্রামের পুকুর পাড় থেকে তাজিম মোল্যা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

রোববার (৭ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়ারা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাজিম মোল্যা চর-আড়িয়াড়া গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলাম মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাতে তাজিম ও তার বন্ধুরা মিলে স্থানীয় একটি দোকানে ক্যারামবোর্ড খেলছিল। পরে রাতে সে আর বাড়িতে ফিরে যায়নি।

রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। রবিবার সকাল ১১টার দিকে তাজিমের বাড়ি সংলগ্ন হবি মৃধার বাড়ির পাশের পুকুর পাড়ে এক মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে মরদেহ পাওয়ার খবর শুনে ঘটনা স্থলে গিয়ে তাজিমের মরদেহ শনাক্ত করে তার পরিবার।

এদিকে,মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ তাজিমের তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। প্রাথমিকভাবে তারা জানায়,তাজিম বন্ধুদের নিয়ে রাতে ডাব চুরি করতে যায়। এসময় তাজিম গাছ থেকে পড়ে গিয়ে মারা যায়।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাজিমের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।