স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইলের সদর উপজেলার বুড়িখালি গ্রামে দরিদ্র ভ্যান চালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামি মেহেদি ভূঁইয়া (২৭) কে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেদি বুড়িখালি গ্রামের অহিদার রহমানের ছেলে।
সোমবার (৮ডিসেম্বর) দুপুরে মেহেদিকে আদালতে পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার (ওসি) অপারেশন আকরাম হোসেন জানান, রোববার রাত ২টার দিকে বাগেরহাটের মোল্লাহাট থানা এলাকা থেকে মেহেদি কে গ্রেফতার করা হয়। তার পাঁচ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আসামি কে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
নিহতের পরিবার জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খান কে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আয়ুব মোল্যাসহ তার লোকজন। এ ঘটনায় ২৩ জনের নামে মামলা দায়ের হয়েছে।

