Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনা মহানগরে নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ৮:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান।

সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে জানানো হয়, কেএমপির বর্তমান কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসানকে খুলনা মহানগর পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করা জাহিদুল হাসান চলতি বছরের ২৬ নভেম্বর ডিআইজি পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি জিএমপিতেই কর্মরত আছেন। রাজনৈতিক কারণ দেখিয়ে তাকে পূর্বে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, পদোন্নতিবঞ্চিত জুলফিকার আলী হায়দার গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন পান। পরে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। একই বছরের ৩ সেপ্টেম্বর তাকে কেএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। এর আগে ২৭ আগস্ট তৎকালীন কমিশনার মোজাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।