Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৯ দোকান

নোয়াখালী প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার গভীর রাত সাড়ে ১২টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের জামাল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে জামাল মার্কেটের নিউ সুমন ম্যাট্রেস লেপ–তোষক কারখানায় প্রথম আগুন লাগে। এ সময় কারখানায় থাকা তিন শ্রমিক দ্রুত বের হয়ে প্রাণে রক্ষা পান। মুহূর্তের মধ্যেই আগুন তোষক কারখানা থেকে ছড়িয়ে পাশের চায়ের দোকান, মুদি দোকান, ফার্মেসি ও অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে মোট নয়টি দোকান ভস্মীভূত হয়।

খবর পেয়ে সুধারাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মাইজদী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সোহেল আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে নয়টি দোকানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।