Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে জাতীয় পুরস্কার পাওয়ায় লিতুনজিরাকে সংবর্ধনা

মনিরামপুর( যশোর) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর( যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরের লিতুনজিরা জাতীয় প্রতিবন্ধী পুরস্কার পাওয়ায় সংবর্ধনা সংবর্ধনা দেয়া হয়েছে।সোমবার মনিরামপুর উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় এ সংগঠন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মনিরামপুর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন লিতুনজেরাকে সংবর্ধনা প্রদান করেন।
উল্লেখ্য,

৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে অসামান্য সাহস, প্রতিভা ও অদম্য ইচ্ছাশক্তির স্বীকৃতিস্বরূপ ৩ ডিসেম্বর ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে লিতুনজিরার হাতে জাতীয় প্রতিবন্ধী পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

যশোরের মনিরামপুর উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের হাবিবুর রহমান ও জাহানারা খাতুনের মেয়ে লিতুনজিরা জন্মগ্রহণ করেন চার হাত-পা ছাড়াই।

ছোটবেলা থেকেই মুখ দিয়ে লিখে পড়াশোনা শেখা লিতুনজিরা সমাপনী পরীক্ষায় স্থানীয় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ–৫ অর্জন করেন। পরে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজেও প্রশংসা অর্জন করেন।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ–৫ পেয়ে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন। পড়াশোনার পাশাপাশি রচনা প্রতিযোগিতা, গান, সাংস্কৃতিক ও কারিকুলাম অ্যাক্টিভিটিতেও তিনি বহুবার পুরস্কার অর্জন করেছেন।

মনিরামপুর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন,শারীরিক প্রতিবন্ধকতাকে শক্তিতে পরিণত করে লিতুনজিরা আজ দেশের অনেক বিশেষ চাহিদাসম্পন্ন ও সাধারণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।