Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা কর্মশালা

মেহেরপুর প্রতিনিধি 
ডিসেম্বর ৯, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি 

মেহেরপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা প্রশাসকের মিনি সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্পের আওতায় স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের তত্বাবধানে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.  সৈয়দ এনামুল কবির।

জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)  পার্থ প্রতিম শীল এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন -পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণের জেলা ম্যানেজার মো. আছাদুজ্জামান,

সমাজ সেবার উপপরিচালক মো. আসাদুজ্জামান, ইসলামীক ফাউন্ডেশনের উপ- পরিচালক এ জে এম সিরাজুম মুনির, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক  (ভারপ্রাপ্ত) নাসিমা খাতুন,  মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহবুব চান্দু, সিডিপি’র প্রোজেক্ট ডিরেক্টর জন প্রবঞ্জন বিশ্বাস প্রমুখ।

কর্মশালায় এনজিও প্রতিনিধি ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।