Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় নবাগত ওসির সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২৫ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা থানার নবনিয়ুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন খুলনা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মওলানা কবিরুল ইসলামসহ তেরখাদা উপজেলা জামায়াতের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থানায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তেরখাদার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, জননিরাপত্তা এবং স্থানীয় জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়। নবাগত ওসিকে স্বাগত জানাতে জামায়াত নেতারা ফুল প্রদান করেন এবং এলাকার উন্নয়ন, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

ওসি মো. শহীদুল্লাহ বলেন, তেরখাদার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করাই তার অগ্রাধিকার। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা জামায়াতের আমির মাওলানা শেখ হাফিজুর রহমান, সেক্রেটারি মু. নাহিদ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।